দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চলতি মাসের প্রথম ২৬ দিনে দেশে এসেছে ২৪৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, চলতি অক্টোবর মাসের প্রথম ২৬ দিনে দেশে এসেছে ২৪৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। গত বছরের একই সময়ে যা এসেছিল ২১৬ কোটি ৬০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ২৬ অক্টোবর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ১০৪ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। আর গত অর্থবছরের একই সময়ে যা এসেছিল ৯৭৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার। বছর ব্যবধানে যা বেড়েছে ১৩ দশমিক ৩০ শতাংশ।
/অ